দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার ভেড়ামারায় সৎ নানার বিরুদ্ধে ১২ বছর বয়সী এক নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাহাবুল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ভেড়ামারা উপজেলার নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি সোমবার রাতে নানির বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে সৎ নানা সাহাবুল হোসেন পা টিপে দেওয়ার কথা বলে তাকে নিজ ঘরে ডেকে নেয়। পরে সেখানে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে।
ঘটনার পর শিশুটি কান্নাকাটি করতে করতে ঘর থেকে বের হলে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত সাহাবুল হোসেনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএস/